বাংলাদেশে এসেছেন জনপ্রিয় রোমানিয়ান পপ গায়িকা ওটিলিয়া। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ঢাকায় পৌঁছানোর খবর নিজেই জানিয়েছেন তিনি।
পোস্টে ঢাকাকে উদ্দেশ করে ওটিলিয়া লেখেন, ‘হ্যালো ঢাকা! নিরাপদে তোমাদের সুন্দর শহরে পৌঁছেছি। এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আমার সব ভক্তের সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। সবাইকে অনেক ভালোবাসা। শিগগিরই দেখা হবে।’
বাংলাদেশে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি ভক্তদের সঙ্গে সাক্ষাতের আগ্রহের কথাও জানিয়েছেন এই সংগীতশিল্পী।
৩৪ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ২০১৪ সালে তাঁর ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান তিনি।
এর আগে ২০২২ সালের জুলাই মাসেও বাংলাদেশে এসেছিলেন রোমানিয়ার জনপ্রিয় এই গায়িকা। এবার দ্বিতীয়বারের মতো ঢাকায় এলেন তিনি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।