বিনোদন

পরিবারকে নিয়ে কটাক্ষে ক্ষুব্ধ রাশমিকা

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে ভক্তদের আগ্রহের কমতি নেই। সম্প্রতি স্বামী বিজয় দেবরকোন্ডার সঙ্গে করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ হাজির হয়েছিলেন রাশমিকা। অনুষ্ঠানের অন্তিম সিজনের দ্বিতীয় পর্বে তাঁদের উপস্থিতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দম্পতির সম্পর্ক নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

অনুষ্ঠানের পর নেটিজেনদের একাংশ মন্তব্য করেন, রাশমিকা বিজয়কে ভালোবাসলেও বিজয় নাকি নিজেকেই বেশি ভালোবাসেন। এমন মন্তব্যের পাশাপাশি বিভিন্ন ধরনের কটাক্ষের মুখেও পড়েন এই তারকা দম্পতি।

এসব সমালোচনা নিয়ে রাশমিকা বলেন, আগে তিনি নেতিবাচক মন্তব্যের জবাব দিতেন। কিন্তু একপর্যায়ে বুঝতে পেরেছেন, এতে সময় নষ্ট করা ছাড়া বিশেষ কোনো লাভ নেই। কখনো জবাব দিতে ইচ্ছা হলেও নিজেকে সংযত রাখেন তিনি। তাঁর মতে, অনেক সময় চুপ থাকাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

তবে নিজের পরিবারকে নিয়ে নেতিবাচক মন্তব্য সহজে মেনে নিতে পারেন না এই অভিনেত্রী। এ প্রসঙ্গে রাশমিকা বলেন, পরিবারকে নিয়ে কেউ কিছু বললে তিনি আর নিজেকে শান্ত রাখতে পারেন না। তখন পুরোপুরি লড়াকু মেজাজে চলে যান। নিজের আসন্ন ছবি ‘মাইসা’র চরিত্রের মতো হয়ে ওঠার কথাও উল্লেখ করেন তিনি।

রাশমিকার প্রশ্ন, তাঁর পরিবারের সদস্যরা কেউই বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন কিংবা পরিচিত মুখও নন। তাঁরা এই পেশা বেছে নেননি। তাহলে তাঁদের নাম জড়িয়ে ব্যক্তিগত আক্রমণ বা কুৎসা ছড়ানোর যৌক্তিকতা কোথায়? এমন আচরণ তাঁদের প্রাপ্য নয় বলেও মনে করেন অভিনেত্রী।

এদিকে রাশমিকার নতুন ছবি ‘মাইসা’ নিয়েও দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ছবিটির ‘ও মাইসা রে’ গান প্রকাশের পর এতে অভিনেত্রীর ভিন্নধর্মী উপস্থিতি আলোচনায় এসেছে। রক্তবর্ণা সাজে তাঁর লুক নজর কেড়েছে দর্শকদের। স্ত্রীর নতুন এই রূপের প্রশংসা করেছেন বিজয় দেবরকোন্ডাও। এখন ছবিটির মুক্তির অপেক্ষায় রয়েছেন রাশমিকার ভক্তরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...