রংপুর বিভাগ

রংপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

রংপুর সদর উপজেলারয় ইটবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রিফায়েত আহমেদ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মমিনপুরের মিলেরপার এলাকার জহুড়িয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফায়েত আহমেদ রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে রংপুর থেকে বদরগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন রিফায়েতরসহ দুজন।

তারা মমিনপুর মিলেরপার এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি অটোরিকশা অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে রিফায়েত ছিটকে পড়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া মোটরসাইকেলচালককেও গুরতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শী ও সাবেক ইউপি সদস্য জিয়ারুল ইসলাম বলেন, ‘আমার চোখের সামনে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যা মেনে নিতে কষ্ট হচ্ছে। আমরা ট্রাকের ভেতরে মোটরসাইকেলের চালককে দেখতে পাই।

তার মাথার হেলমেটটি আটকে ছিল। স্থানীয়দের সহযোগিতায় তাকে সেখান থেকে বের করে আনা হয়। আর অন্য ছেলেটিকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।’

স্থানীয়দের অভিযোগ, মমিনপুর মিলেরপার এলাকার এ সড়কে যানবাহনের চলাচল বেশি। অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকিও রয়েছে। তাদের দাবি, সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলে এমন দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের জানান, মমিনপুর ইউনিয়নের মিলেরপার এলাকায় ইটবোঝাই ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ১৬ বছর বয়সী স্কুলছাত্র রিফায়েত আহমেদ নিহত হন।

সংঘর্ষের সময় মোটরসাইকেলটি ট্রাকের ভেতরে ঢুকে যায়। এতে ট্রাকচালকও ট্রাকের ভেতরে আটকা পড়েন, তবে তিনি প্রাণে বেঁচে যান। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানা তিনি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel