রাজশাহী

নাটোরের লালপুরে পদ্মায় গোসল করতে নেমে শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তামিম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিলমাড়িয়া বাজারসংলগ্ন পদ্মা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

মৃত তামিম উপজেলার বিরোপাড়া গ্রামের মো. মিঠনের ছেলে। সে তার খালু রহমান বিশ্বাসের বাড়িতে বেড়াতে গিয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তামিম বিলমাড়িয়া বাজারের পাশের পদ্মা নদীর ঘাটে গোসল করতে যায়। একপর্যায়ে ঘাট থেকে নদীতে লাফ দিলে পানিতে তলিয়ে যায় সে।

এ সময় ঘাটে থাকা লোকজন চিৎকার শুরু করেন এবং তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে দুপুর ১টার দিকে স্বজন ও স্থানীয় লোকজন তামিমকে উদ্ধার করেন। এরপর ফায়ার সার্ভিসের গাড়িতে করে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, পদ্মা নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...