রাজশাহী

পঞ্চগড় এক্সপ্রেসের স্টপেজ চান নাটোরের নলডাঙ্গাবাসী, রেলস্টেশনে বিক্ষোভ

নাটোরের নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে ঢাকা ও পঞ্চগড়গামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে স্টেশনের প্ল্যাটফর্মে এ কর্মসূচি পালন করেন নলডাঙ্গা পৌরসভার বাসিন্দা ও সচেতন নাগরিকেরা।

দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত কর্মসূচি থেকে পঞ্চগড় থেকে ঢাকাগামী ট্রেনটির উভয় দিকের যাত্রায় নলডাঙ্গা স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা করার দাবি জানানো হয়। স্থানীয়দের মতে, স্টপেজ চালু হলে এলাকার যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে।

মানববন্ধনে বক্তব্য দেন নলডাঙ্গা পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যসচিব এস এম সান্টু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল রহমান, উপজেলা সমবায় দলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ওলামা দলের পৌর সভাপতি মমিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ হোসেন, উপজেলা তরুণ দলের আহ্বায়ক মিজানুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান ও যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিলর হাফিজুল রহমান, পৌর জাসাসের সভাপতি শাহিন মোল্লা, সদস্যসচিব আকবর হোসেন এবং স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম অমিসহ বিভিন্ন ওয়ার্ডের নেতারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পঞ্চগড় এক্সপ্রেসের আপ ও ডাউন—উভয় ট্রিপে নলডাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি চালুর দাবি জানান।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...