রাজশাহী

রাজশাহীতে নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী সিটি করপোরেশনে ‘নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে লাইভেবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল (LICA) প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। শুরুতে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন রাসিক প্রশাসক।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী মহানগরীকে আরও আধুনিক, দৃষ্টিনন্দন ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য নগরবাসীর পরামর্শ নিয়ে নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। সে লক্ষ্যে উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং তার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, রাজশাহী সিটি করপোরেশন ও জিআইজেড দীর্ঘদিন ধরে যৌথভাবে কাজ করে আসছে। আমি দায়িত্ব গ্রহণের পর রাজশাহী নগরীর উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে জিআইজেডকে নতুন প্রকল্প গ্রহণের অনুরোধ জানাই। এরই পরিপ্রেক্ষিতে জিআইজেড তালাইমারী শহীদ মিনার-সংলগ্ন এলাকায় ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় উক্ত এলাকাটিকে দৃষ্টিনন্দন ও নান্দনিকভাবে সাজিয়ে তোলা হবে। এর মাধ্যমে নগরীর সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং নাগরিকদের জন্য আরও সুন্দর ও মনোরম পরিবেশ নিশ্চিত হবে।

রাসিক প্রশাসক বলেন, এ ধরনের কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মশালার মাধ্যমে আমরা নতুন নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারব, যা নগর উন্নয়ন কার্যক্রমে কাজে লাগানো সম্ভব হবে।

কর্মশালায় LICA প্রকল্পের আরবান ফরেস্ট্রি অ্যান্ড নার্সারি অ্যাডভাইজার পঞ্চানন কুমার ঢালী, প্রজেক্ট কম্পোনেন্ট ম্যানেজার বিপাশা দত্ত এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

কর্মশালায় রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, ওয়াসা রাজশাহীর নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, সিডিসির নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা অংশ নেন।

কর্মশালায় রাজশাহী সিটি করপোরেশন এলাকার সার্বিক পরিবেশ সংরক্ষণ (পুকুর, জলাধার সংরক্ষণ, পার্ক, খেলার মাঠ, গণপরিসর সবুজায়ন) ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...