রাজশাহী

পাবনায় বাসের ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

পাবনায় রিকশাকে চাপা দিয়ে রোমান (২৪) নামের এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে একটি যাত্রীবাহী বাসের চালকের বিরুদ্ধে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের জালালপুর এলাকায় রত্নদ্বীপ রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রোমানের মৃত্যু হয়। তাঁর সঙ্গে থাকা এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহত রোমান পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাকিমপুর গ্রামের বাসিন্দা শামসুর রহমানের ছেলে। তিনি সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোমান রিকশায় করে ঢাকা-পাবনা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে এক নারীও ছিলেন। রিকশাটি রত্নদ্বীপ রিসোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী হিমেল পরিবহনের একটি বাস সেটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রোমান রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে বাসের চাকার নিচে চলে যান। বাসের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি শহিদুল ইসলাম জানান, বাসটি রিকশাকে ধাক্কা দেওয়ার পর রোমান ছিটকে বাসের সামনে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা চালককে বাস থামাতে বললেও তিনি রোমানের ওপর দিয়ে বাস চালিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে রোমানের মাথা গুরুতরভাবে থেঁতলে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করেন। তবে চালক পালিয়ে যান। আহত নারী যাত্রীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি শহিদুল ইসলাম আরও জানান, ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। রোমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...