বগুড়ার দুপচাঁচিয়ায় পল্লি সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে ৬০ নারী কর্মী বাছাই করা হয়েছে উন্মুক্ত লটারির মাধ্যমে। উপজেলার ছয়টি ইউনিয়নের ১৫২ জন নারী প্রার্থীর মধ্য থেকে তাঁদের নির্বাচন করা হয়। এ ছাড়া ২৭ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ লটারি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন এবং ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও শাখাওয়াত হোসেন মল্লিক।
এ ছাড়া উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নারী প্রার্থীরা।
উন্মুক্ত লটারির মাধ্যমে কর্মী বাছাইয়ের এ প্রক্রিয়ায় ছয় ইউনিয়নের ১৫২ জন প্রার্থীর মধ্য থেকে ৬০ জনকে চূড়ান্ত করা হয়। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজন হলে নিয়োগের জন্য ২৭ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।