রংপুর বিভাগ

বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের প্রকল্প ১৫ বছরেও বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভিটাকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তোলা এবং তাঁর স্মৃতি সংরক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছিল ১৫ বছর আগে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। প্রকল্পটি পরিকল্পনা কমিশনের সবুজ তালিকায় থাকলেও এর অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে ‘বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র সংস্কার ও আধুনিকায়ন’ প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার বেগম রোকেয়ার জন্মভিটায় এ কর্মসূচি পালন করা হয়।

রোকেয়া স্মৃতি সংসদের সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল, স্থানীয় বাসিন্দা আব্দুর রউফ, আতাউর রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা লোকসংস্কৃতির উপকরণ সংগ্রহ, গবেষণা ও সংরক্ষণের পাশাপাশি বেগম রোকেয়ার জন্মভিটাকে কেন্দ্র করে একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এ পরিকল্পনায় দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে ভারত থেকে বেগম রোকেয়ার দেহাবশেষ এনে তাঁর জন্মভিটায় দাফন, স্মৃতিকেন্দ্র ও বাড়ির প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ এবং মসজিদ, কবরস্থান, স্কুল-কলেজকে পর্যটনকেন্দ্রের সঙ্গে যুক্ত করার বিষয়ও ছিল। কিন্তু এসব উদ্যোগের কোনোটিই এখনো বাস্তবায়িত হয়নি।

তাঁরা আরও বলেন, বেগম রোকেয়ার জন্মস্থানে তাঁর আতুরঘরের ধ্বংসাবশেষ, মসজিদের খিলান ও পারিবারিক কবরস্থান এখনো অতীতের স্মৃতি বহন করছে। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া রোকেয়ার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে তাঁর জন্মভিটার পাশে ‘বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র’ প্রতিষ্ঠা করেন। বাংলা একাডেমির তত্ত্বাবধানে একটি প্রকল্পের মাধ্যমে কেন্দ্রটি গড়ে তোলা হয়েছিল। তবে পরবর্তী সময়ে বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও প্রকল্পটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ হয়নি।

বক্তারা জানান, স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে পরে বাংলা একাডেমি একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। এতে সারাদেশের নারীদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা এবং নারী লেখকদের লেখা ও সৃজনশীল কর্মকাণ্ড নিয়ে একটি আধুনিক ডিজিটাল গ্রন্থাগার প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল। অন্তর্বর্তী সরকারের আমলে ১০০ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের কথা শোনা গেলেও সেটিও আলোর মুখ দেখেনি।

মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং জন্মভিটার ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের দাবি জানান।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...