রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে নির্মাণাধীন কালভাটের নিচে পড়ে দুই মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন একই ইউনিয়নের বালিয়াদীঘি গ্রামের হাবিবুর রহমান (২০) ও আবুল হায়াত (৩৫)। তারা দুজনই ট্রাকশ্রমিক ছিলেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কানসাটে ট্রাকে শ্রমিকের কাজ শেষ করে মোটরসাইকেলে নিজবাড়ি বালিয়াদীঘি ফিরছিলেন তারা। এ সময় অসাবধানতাবসত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে গেলে গুরুত্বর আহত হন মোটরসাইকেলে থাকা দুই যুবক।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel