রাজশাহী

জয়পুরহাট হাসপাতালে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী ও কলেজছাত্রী আটক

জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক কারারক্ষী ও এক কলেজছাত্রীকে আটক করে পুলিশে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আটক কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট কারাগারে কর্মরত। তাঁর বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।

পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার ওই ছাত্রী জয়পুরহাটে এসে তাঁর সঙ্গে দেখা করেন। সেদিন রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালন শেষে ব্যারাকে না ফিরে ওয়াজেদ আলী জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় ওই ছাত্রীর সঙ্গে অবস্থান করছিলেন।

তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনেরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। একপর্যায়ে তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। রাত আড়াইটার দিকে পুলিশ গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে থানায় গিয়ে দেখা যায়, ওয়াজেদ আলীকে হাজতে এবং কলেজছাত্রীকে নারী ও শিশু সহায়তা কক্ষে রাখা হয়েছে।

কলেজছাত্রী বলেন, রাতে হাসপাতালে থাকার সময় লোকজন তাঁদের আটক করেন। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে। ওয়াজেদের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি তিনি জানেন। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও ওয়াজেদের চাকরির ক্ষতি হোক, তা তিনি চান না। এ ঘটনায় তিনি কোনো মামলা করবেন না বলেও জানান।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ কারারক্ষী ও কলেজছাত্রীকে পুলিশের কাছে দিয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।

জয়পুরহাট কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, সোমবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত দায়িত্ব পালনের পর মঙ্গলবার সকাল ৬টা থেকে ওয়াজেদ আলীর পুনরায় দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। থানার পুলিশ বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...